রাঙামাটিতে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি পালন

রাঙামাটিতে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পোর্ট্রিয়েটের আয়োজনে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, পোর্ট্রিয়েট’র উপদেষ্টা ও দ্যা পিপলস এর সম্পাদক ওসমাম গণি মনসুর।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পোর্ট্রিয়ট’র  বর্ষপূর্তি পালনের আহবায়ক বুলবুল আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন, পোর্ট্রিয়েটের প্রতিষ্ঠাতা রূপম চক্রবর্তী।
অনুষ্ঠানে  বক্তারা বলেন, মানুষের স্মৃতি, ইতিহাস ও সময়কে ধরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি। প্রায় দুই শতাব্দীর পথ পেরিয়ে ফটোগ্রাফি আজ আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ১৮২৬ সালে ফরাসি উদ্ভাবক নিকেফোর নিএপ্স স্থায়ী আলোকচিত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে ফটোগ্রাফি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৩৯ সালে ডাগেরিওটাইপ পদ্ধতি প্রকাশের মধ্য দিয়ে ফটোগ্রাফি সাধারণ মানুষের কাছে নতুন এক দৃশ্যমান মাধ্যম হিসেবে পরিচিতি পায়। সময়ের সঙ্গে ক্যামেরা হয়েছে ছোট, দ্রুত ও সহজলভ্য; বদলে গেছে ছবি তোলার প্রযুক্তিও।
বক্তারা আরও বলেন, ফিল্ম ক্যামেরার যুগ পেরিয়ে ফটোগ্রাফি এখন ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোনের যুগে প্রবেশ করেছে। সংবাদ, ইতিহাস, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সংরক্ষণে ফটোগ্রাফির ভূমিকা অপরিসীম। একটি ছবি অনেক সময় দীর্ঘ বর্ণনার চেয়েও কোনো ঘটনা বা সময়কে স্পষ্টভাবে তুলে ধরতে পারে। দুই শতাব্দীর এই যাত্রায় ফটোগ্রাফি শুধু ছবি ধারণের প্রযুক্তি নয়, বরং মানুষের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
ট্যাগ
জনপ্রিয়
নেত্রকোনার কাঁচা বাজারে সবজির দাম নাগালের বাইরে,ক্রেতাদের নাভিশ্বাস 

নেত্রকোনার কাঁচা বাজারে সবজির দাম নাগালের বাইরে,ক্রেতাদের নাভিশ্বাস 

রাঙামাটিতে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি পালন

আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬