টেলিভিশন রিপোর্টিংয়ে দক্ষতা বাড়াতে গাইবান্ধায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সরকার শাহাদত হোসেন
টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও মানসম্মত সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে গাইবান্ধায় ‘টেলিভিশন রিপোর্টিং কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি এনামুল কবীর রূপম।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের ১২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় টেলিভিশন রিপোর্টিংয়ের বিভিন্ন কলাকৌশল, সংবাদ উপস্থাপন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমে মানসম্মত সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬