নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বেসরকারি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বিষয়টি একটি বাস্তব সমস্যা। ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নানা সংকট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, অষ্টম ওয়েজ বোর্ডের পর নবম ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দাবি করা দশম ওয়েজ বোর্ডও বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

এর জবাবে জাহেদ উর রহমান বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একসঙ্গে হবে।’

তিনি বলেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও জীবিকার বিষয়টি নিশ্চিত করতে সরকার দ্রুত কাজ করবে।

পে-স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে

নতুন পে-স্কেল ও মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, নতুন বেতন কাঠামোর কারণে বিপুলসংখ্যক মানুষের আয় বাড়লে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে—বিষয়টি এমন নয়।

দীর্ঘদিন নতুন বেতন স্কেল না হওয়ায় অনেক সরকারি কর্মচারীর নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি চলে গেছে বলেও জানান তিনি। ফলে নতুন স্কেল কার্যকর হলে অনেকের বেতন প্রত্যাশিত হারে বাড়বে না।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ও সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, মূল্যস্ফীতির কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সামাজিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বছরের শেষ নাগাদ ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। এর মাধ্যমে প্রায় দুই কোটি মানুষ সহায়তার আওতায় আসবে বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয়
ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬