সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

শফিউল আলম,বিশ্বম্ভপুর প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে সাঁতার শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ সাঁতারু গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ২০২৬—২৭ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পুকুরে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন এবং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বির্জন বিশ্বাস।

এছাড়াও তাহিয়া একাডেমির পরিচালক ও সাঁতার প্রশিক্ষক শফিউল আলম, সংবাদকর্মী মো. শাহনুর আলম এবং ক্রীড়া শিক্ষক খালেদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু তৈরি করার পাশাপাশি পানিতে ডুবে শিশুদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুদের সাঁতারে আগ্রহী করে তুলতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ প্রশংসনীয়।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব—১৪ ক্যাটাগরির প্রশিক্ষণার্থীরা পুকুরের পানিতে নেমে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এর মধ্য দিয়ে মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১০:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬