বগুড়ার শেরপুরে বসতবাড়ি থেকে ৩০০ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেপ্তার

মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান আহমেদ ওরফে ইসমাইল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরসভার হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইলের নিজ দখলীয় দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হাজীপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল মান্নান শেখ এবং মাতার নাম মোছাঃ হাজেরা বেগম।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সংশ্লিষ্টতায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে।

সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬