বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু হয়েছে।
সোমবার সাড়ে ৫টায় দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘাতক গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে স্থানীয় বাইকরা তাকে আটকায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিল।পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে কৃষি গবেষণা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিরুপন চাকমা গুরুতর আহত হয়। ঘটনাস্থলে তার মৃত্য হয়। তাকে চাপা দেওয়ার পর গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি ও চালক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে।
নিহতের লাশ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে।




















