ফেনীর সোনাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের পড়াশোনা করে অনেক বড় হতে হবে। গ্রামের স্কুলে থেকেও তোমরা নিজেদের সেরাটা দিয়েছ। ভালো ফলাফল করলে আজকের মতো ভবিষ্যতেও সম্মানিত হবে, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। দেশে-বিদেশে নিজেদের পাশাপাশি গ্রামের নামও ছড়িয়ে দিতে পারবে।’

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখার আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, চিকিৎসক নাজমুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের এবং সাংবাদিক জসীম মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, সাব্বির আহমেদ চৌধুরী, রোমান হাজারী, রিজভী আহমেদ মজুমদার, দিদারুল ইসলাম, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুর রহমান সাকিল ও ফারুক আহমেদ। এ ছাড়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ্র পাল।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখার আহমেদ মজুমদার ও সাংবাদিক জসীম মাহমুদের পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ (এ প্লাস) পাওয়া শিক্ষার্থীকে ২০ হাজার টাকা মূল্যের একটি সেলাই মেশিন, সম্মাননা স্মারক ও নগদ ১৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬