ব্যবসায়িক অংশীদারের কাছে ২৯ লাখ রিয়াল পাওনার দাবি, ৩ কোটি টাকার চেক ডিজঅনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

কাতারে ব্যবসায়িক অংশীদারের কাছে প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। পাওনা পরিশোধের আশ্বাসে দেওয়া তিন কোটি টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর তা ডিজঅনার হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন হানিফ আহমেদ সবুজ। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে সবুজ জানান, ২০১৭ সালে কাতারে যাওয়ার পর পূর্বপরিচিত জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে ব্যবসায় বিনিয়োগ শুরু করেন তিনি। পরে দুজন মিলে ‘আনফাক আল ওয়াসিল’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে সুপার মার্কেট, রেস্তোরাঁ, হোটেল, সেলুন ও গাড়ির ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন তারা। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের পর হিসাব অনুযায়ী জাহাঙ্গীরের কাছে তার প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।

সবুজের অভিযোগ, ২০২৬ সালের আগস্টে জাহাঙ্গীর কাতারের সিআইডির হাতে আটক হন। তাকে ছাড়ানোর চেষ্টা করতে তিনি কাতারে গেলে জানতে পারেন, কারাগারে থাকা অবস্থায় জাহাঙ্গীর তাদের ব্যবসা পরিচালনার দায়িত্ব ভারতীয় নাগরিক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মীর ইমরানের কাছে হস্তান্তরের জন্য ওকালতনামা দিয়ে এসেছেন। এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

বিজ্ঞাপন

সবুজ জানান, পরে ঢাকায় এক বৈঠকে জাহাঙ্গীর তার পাওনা থেকে ৯ কোটি টাকা পরিশোধে সম্মত হন। এর মধ্যে ২৬ অক্টোবর তিন কোটি টাকার একটি চেক দেওয়া হয়। বাকি ছয় কোটি টাকা পরিশোধের জন্য ছয় মাস সময় চান জাহাঙ্গীর। এ ছাড়া কাতারে তার কোম্পানির নামে থাকা চারটি বাড়ি বুঝিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

তবে ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাব ব্লক থাকায় তা নগদায়ন করা সম্ভব হয়নি বলে জানান সবুজ। পরে ব্যাংক থেকে চেক ডিজঅনারের স্লিপ সংগ্রহ করে আইনজীবীর মাধ্যমে জাহাঙ্গীরকে আইনি নোটিশ পাঠান তিনি।

সবুজের ভাষ্য, বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও জাহাঙ্গীর সেসব বৈঠক বাতিল করেন। সর্বশেষ ৫ নভেম্বর সরাইলে বৈঠকের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে দুই পক্ষের ১০ জন করে প্রতিনিধির উপস্থিতিতে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এরই মধ্যে তাকে জড়িয়ে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সবুজ। তিনি বলেন, কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করছেন না; বরং নিজের বিনিয়োগ ও ব্যবসায়িক হিসাব অনুযায়ী পাওনা অর্থ ফেরত চান।

ব্যবসায়িক অংশীদারত্বের বিষয়ে কোম্পানির কাগজপত্র, চুক্তি ও ব্যাংক লেনদেনের তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান চান সবুজ। তবে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬