বগুড়ার সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, জাতীয়তাবাদী সাইবার দল সোনাতলা উপজেলা কমিটির সভাপতি ও বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মফিজ-উর-রহমান (ছোটন), উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসান কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও আহসান হাবিব রতন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু, বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন, মহিলা দলের নেত্রী রঞ্জনা খান, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন এবং এম এ হান্নান বাটালুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ
জনপ্রিয়
ব্যবসায়িক অংশীদারের কাছে ২৯ লাখ রিয়াল পাওনার দাবি, ৩ কোটি টাকার চেক ডিজঅনার

আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬