কালিগঞ্জের ডিআরএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে নির্ধারিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত গত ৪ নভেম্বরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এস এম সালাউদ্দিন ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিধিবহির্ভূতভাবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, কলেজে অধ্যক্ষ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০ জনের একটি তালিকা প্রস্তুত করতে হবে। পরে ওই তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাবক্রমে তিনজন শিক্ষকের একটি প্যানেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ১৮ ধারা অনুযায়ী গভর্নিং বডির সভাপতিকে সভা আহ্বান করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এস এম সালাউদ্দিন এখন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশনার পর ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট, ব্যাংক কেলেঙ্কারিতে উত্তাল দেশ

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬