চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে এক যুবক ভারতে প্রবেশ করলে  বিএসএফের গুলিবর্ষণ : বিজিবি পাল্টা গুলি বর্ষণ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশী এক যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর বিজিবিও পাল্টা গুলি বর্জন করে। শুক্রবার রাতে জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার হরিহারনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ও রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। এসময় মনিরুলের সাথে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। মনিরুল আর ফিরে আসেনি।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির জানায়, ৩২ বিএসএফ ব্যাটেলিয়ানের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবি মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর নিরাপত্তার কথা ভেবে পাল্টা গুলিবর্ষণ  করে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

আপডেট সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬