বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা : রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ অক্টোবর (শনিবার) ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ৬ নভেম্বর (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অপতৎপরতা চলমান। উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, পোশাকখাত ঘিরে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রমাণিত হয়েছে। যেকোনো অরাজক পরিস্থিতি প্রতিহতের ক্ষমতা সরকারের আছে বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয়
প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির ঘ্রাণ, গাইবান্ধার সাত উপজেলায় অস্তিত্ব সংকটে মৃৎশিল্প!

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬