শহীদুল ইসলাম রেদুয়ান :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে তারেক ডেকোরেটার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনছার উদ্দিন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, ইউনিয়ন বিএনপি নেতা তাজিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য তুরন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব, যুবদল নেতা লোকমান হোসাইন, নাছির উদ্দিন মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে আনছার উদ্দিন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।


























