জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে, নওগাঁ জেলা পুলিশের, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

জরায়ুমুখের ক্যান্সারের প্রধান কারণ হলো Human Papillomavirus (HPV)-এর দীর্ঘস্থায়ী সংক্রমণ। এই ক্যান্সার প্রতিরোধে আজ ৫ ই নভেম্বর সকালে নওগাঁ জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ পুনাক,  নারী পুলিশ সদস্য এবং পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করে।
ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর সহযোগিতায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি রাজশাহী মহোদয়ের সহধর্মিনী জনাব মিসেস শামীম আরা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ মহোদয়ের সহধর্মিনী মিজ্ মুর্শিদা হক মুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোসা আমিনা ফেরদৌস। গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনে পুলিশ সদস্য সহ পুলিশ পরিবারের ৮৬ জন নারী সদস্য জরায়ূ মুখ  ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি  মহোদয় সহ বক্তাগণ বলেন  জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। অথচ সময়মতো HPV টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব।
HPV (Human Papillomavirus) ভ্যাকসিন মূলত জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের একটি বৈজ্ঞানিক ও কার্যকর উপায়।
অনুষ্ঠানের প্রেজেন্টেশনে সভাপতি ডা. মোসা আমিনা ফেরদৌস,  সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) বলেন বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য নওগাঁ জেলা পুলিশ এবং পুনাকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে এসএসসি ’৮৬ ব্যাচের মিলনমেলা, প্রাণের টানে এক হলেন পাঁচ শতাধিক বন্ধু

আপডেট সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬