চুনারুঘাটে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাদীশাল এলাকায় অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে আব্দুল জাহির নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) রাত ১১টায় গাদীশাল এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাদীশাল এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল জাহির যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছেন বলে সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থদণ্ড আদায় করা হয়। একই সাথে পরবর্তীতে অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে তাকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুনারুঘাট উপজেলার ফসলি জমি ও কৃষি সুরক্ষায় যথাযথ অনুমতি ব্যতীত মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬