দিনাজপুরে জেলা ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে বৃহৎ জুমার জামাত

জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে তিন দিনব্যাপী জেলা ইজতেমায় অনুষ্ঠিত হয়েছে জেলার অন্যতম বৃহৎ জুমার নামাজের জামাত।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা দেড়টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরব্বি মুফতি সৈয়দ ওসামা ইসলাম।
জুমার নামাজে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
শুক্রবার ফজরের নামাজের পর থেকেই দিনাজপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন। বেলা ১১টার আগেই মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান পূর্ণ হয়ে যায়।
জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন ঢাকার মুরব্বি ডা. জাকির হোসেন। এর আগে বাদ ফজর বয়ান করেন ঢাকার মুরব্বি মাওলানা মোহাম্মাদুল্লাহ।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজক ও সাধারণ মুসল্লিরা।
এবারের আয়োজনটি দিনাজপুরে পঞ্চম জেলা ইজতেমা। প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে।
আগামী ৮ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
রামগঞ্জে ‘মরহুম মৌলভী আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি অনুষ্ঠিত ​

রামগঞ্জে ‘মরহুম মৌলভী আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি অনুষ্ঠিত ​

দিনাজপুরে জেলা ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে বৃহৎ জুমার জামাত

আপডেট সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬