রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘মরহুম মৌলভী আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) , সকাল ১০টায় পানিয়ালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘মরহুম মৌলভী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং ‘শাইনিং টিউটোরিয়াল একাডেমির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষায় বিভিন্ন স্তরের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মরহুম মৌলভী আব্দুর রাজ্জাক ছিলেন পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন শিক্ষক ও সর্বজনশ্রদ্ধেয়। পরীক্ষা শেষে আয়োজক কমিটি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।




















