রামগঞ্জে অবৈধ ড্রেজারে ফসলি জমির বালু  উত্তোলনের  দায়ে ২ লাখ টাকা জরিমানা, ৪টি মেশিন অকেজো

রামগঞ্জ   ( লক্ষ্মীপুর  ) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের দায়ে ইব্রাহিম খলিল (৪১) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানে ৪টি ড্রেজার মেশিন অকেজো এবং ৩ কন্টেইনার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
 মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের পূর্ব কেথুড়ী গ্রামে পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
 জানাগেছে, রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
এ সময় ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ইব্রাহিম খলিলকে ২ লাখ টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান কালে পরিবহনের সুনির্দিষ্ট সুযোগ না থাকায় ঘটনাস্থল থেকে ৪টি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়। এছাড়া মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ৩ কন্টেইনার জ্বালানি তেল জব্দ করে পুলিশ।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা ও পরিবেশ দূষণ রোধে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
২৭ বছরেই ইতিহাস, রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে সিনেটর হলেন মুসলিম তরুণী নাবিলা

আপডেট সময় : ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬