সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ১২টি উপজেলায় মোট ৪৪৪ টি পূজামণ্ডপে শান্তিপূর্ন পরিবেশে মহা নবমী পূজা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর সভার ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম,কেন্দ্রীয় দুর্গা
বাড়ি, নতুনপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের
ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর সার্কেল চাতক চাকমা,সুনামগঞ্জ
রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে,আশ্রম পরিচালনা
কমিটির মহারাজ হৃদয়ানন্দ মহারাজ, শিক্ষাবিদ যোগেশ্বর দাস,রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত
অমিত চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ,ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্ল্যাহ, জলা পূজা উদযাপন
পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,রিংকু
চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন,চন্দন কুমার রায়,পরিমল তালুকদার,বলাই এষ,বিধান দাসসহ পুলিশের
অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন
সম্প্রীতির এই বাংলাদেশে বিশেষ সিলেট বিভাগজুড়ে করে সম্প্রীতির যে নিদর্শন তা সুনামগঞ্জে
এসে ঘুরে বুঝতে পারলাম পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। নির্বিঘ্নে পূজা মন্ডপে
আসেন, পূজা উদযাপন করুন। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে
এসব কথা বলেন তিনি। মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর
আছে। মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরাও আছে। সবাই আনন্দের সাথে বছরের সবচেয়ে
বড় পূজা উদযাপন করেন।





















