মোঃঝুটন মিয়া অষ্টগ্রামঃ
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিবেচিত হয়েছেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান নিজ হাতে ওসি রোকনুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন।
নিজের এই অর্জনের কথা জানিয়ে ওসি রোকনুজ্জামান বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিবেচিত হয়েছি। জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান নিজ হাতে আমাকে পুরস্কার প্রদান করেন।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কটিয়াদী সার্কেলসহ অন্যান্য সার্কেলের কর্মকর্তারা। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
অষ্টগ্রাম থানার ওসি রোকনুজ্জামানের এই অর্জন তাঁর পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। এ খবরে অষ্টগ্রামের সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও প্রশংসা দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই স্বীকৃতি তাঁকে আরও উৎসাহিত করবে এবং অষ্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর কার্যক্রম আরও গতিশীল হবে।
দোয়া ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওসি রোকনুজ্জামান।




















