বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া জেলা প্রতিনিধি,মীর মোঃ রাকিব হাসান:

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং পাখির বিষ্ঠাযুক্ত পরিবেশে তৈরি হচ্ছিল রকেট চানাচুর। এমন নানা অনিয়মের অভিযোগে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত সাভার ফুড প্রোডাক্টসের চানাচুর কারখানায় যৌথ অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি ময়লা মেঝেতে চানাচুর ফেলে পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মাখানো হচ্ছিল। তৈরি খাবার পাখির বিষ্ঠাসহ অপরিচ্ছন্ন মেঝেতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে দেখা যায়।

এ ছাড়া খাদ্য প্রস্তুতের জন্য স্বাস্থ্যসম্মত এসএস স্টিলের ট্রে ব্যবহার না করা, ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে খাদ্য তৈরি এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়গুলোও অভিযানে উঠে আসে। কারখানাটিতে প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি পাওয়া যায়।

বিজ্ঞাপন

এসব অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সাভার ফুড প্রোডাক্টস, বানদিঘী, এরুলিয়া, বগুড়াকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

অভিযানে এসআরবি-১২-এর একটি চৌকস দল অংশ নেয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত এবং ভোক্তাদের জন্য মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের নির্দেশনা প্রদান করে।

ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

আপডেট সময় : ১২:১৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬