খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

 খুলনা নগরীতে একদিনে পৃথক পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে হালিম নামে এক ব্যক্তি মারা গেছেন।
দিনভর একের পর এক গুলির ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে প্রথম গুলির ঘটনা ঘটে। সেখানে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়।
এরপর নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিকেলে নগরীর ‘দ্য পালংকি’ রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। চাঁদা দাবির হুমকির কারণে বন্ধ থাকা রেস্টুরেন্টটি মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে আবার চালু করা হয়েছিল। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে দুর্বৃত্তরা রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপর থাকা সাইনবোর্ডে লাগে। চাঁদাবাজির ভয়ে রেস্টুরেন্টটি বন্ধ ছিল এবং পুলিশের আশ্বাসে মঙ্গলবার পুনরায় চালু করা হয়েছিল বলে তিনি জানান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় পান্নু খলিফার চায়ের দোকানের সামনে আরও একটি গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে শাহাপুর বাজারের দিকে চলে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
 সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনায় হালিম নামে এক ব্যক্তি আহত হন। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আহাদুজ্জামান মিয়া হালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১২:১৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬