নারায়ণগঞ্জে পানি নিষ্কাশনের পাইপ নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর মডেল থানার হাজীগঞ্জ এলাকায় পানি নিষ্কাশনের পাইপ স্থাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মো. রায়হান (৩৬) নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে গাজী সোহেল রানা, সোহাগ গাজী ও পরশ গাজীসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, গত ২১ নভেম্বর ২০২৬ রাত ৯টার দিকে পানি নিষ্কাশনের পাইপ স্থাপন নিয়ে বিরোধের একপর্যায়ে অভিযুক্তরা তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পরও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬