এমপির ভাতিজা কাইয়ুম কাণ্ডে তোলপাড়, ওসিকে প্রশ্ন বিএনপি’র সভাপতি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা কম্পাউন্ডের ভেতরে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তার ঘটনা নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রশ্ন উঠলেও কোনো জবাব দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভা সূত্রের বরাতে জানা যায়, সভাপতির অনুমতিক্রমে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মাসুম রেজা ওসির কাছে আগের রাতে থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া হট্টগোলের বিষয়ে জানতে চান।
এ সময় তিনি এলাকায় গরু চুরি বৃদ্ধি এবং তরুণদের মাদকাসক্তি রোধে পুলিশের করণীয় নিয়েও কথা বলেন। তবে থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলেও ওসি রফিকুল ইসলাম কোনো বক্তব্য দেননি। এমনকি প্রশ্নটিরও কোনো জবাব দেননি তিনি।
আইনশৃঙ্খলা কমিটির মতো গুরুত্বপূর্ণ সভায় থানার ভেতরে ঘটে যাওয়া এমন আলোচিত ঘটনা নিয়ে প্রশ্নের জবাব না পাওয়ায় পুলিশের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ভাতিজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুর রহমান আসাদকে থানা কম্পাউন্ডের ভেতরে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন।
একপর্যায়ে তাঁকে ধমক দিয়ে থানা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব দেখিয়ে একজন জনপ্রতিনিধির এমন আক্রমণাত্মক ও অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে বিএনপির দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন আচরণ দলটির স্থানীয় পর্যায়ের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রকাশ্যে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সভায় প্রশ্ন উঠার পরও ওসির নীরবতা কি ঘটনাকে আড়াল করার চেষ্টা? নাকি ক্ষমতার চাপ? এই প্রশ্ন এখন জুড়ী-বড়লেখাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়েছে!
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীর পরশুরামে মাদকবিরোধী সভা

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬