নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মোল্লাহাটে বিএনপির জরুরি যৌথ সভা ২৬ নভেম্বর

ফকিরহাট প্রতিনিধি :

সারাদেশে নিষিদ্ধ সংগঠনের বোমাবাজি, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে জরুরি যৌথ সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

আগামী ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় মোল্লাহাট উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়জুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের মধ্যে যতটুকু বিভেদই থাকুক না কেন, দেশ ও দল সবার। আসুন, ঐক্যবদ্ধভাবে আগামীর সব পরিস্থিতি মোকাবিলা করি।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬