মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন।
আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিবুর রহমান রিপন।
আমদানিকারক গ্ৰুপের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি।
মোঃ মহিবুর রহমান রিপন মেসার্স তাহসিন
এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি ইতোমধ্যে ব্যবসায়ী মহলে পরিচিতি অর্জন করেছেন।ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ,সংগঠনের সাংগঠনিক উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনকে সামনে রেখে মোঃ মহিবুর রহমান রিপন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ভোটার ও ব্যবসায়ী ভাইদের কাছে দোয়া,সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
ব্যবসায়ী মহলের প্রত্যাশা,তরুণ নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। আসন্ন নির্বাচনে কার্যকারী সদস্য
পদে মোঃ মহিবুর রহমান রিপনের প্রার্থিতা ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।




















