ফুলগাজী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় পরিচালিত এ অভিযানে পাঁচটি মামলা করা হয়।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ২ হাজার টাকা, দুজনকে ১ হাজার ৫০০ টাকা করে এবং অপর দুজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা জেরিন। এসময় ফুলগাজী থানা পুলিশের এএসআই মোফাজ্জল হোসেন সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।




















