রামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ও মঙ্গলবার (২৪ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে উত্তর চণ্ডীপুর এলাকার মঞ্জুর হোসেন সোহেল (২৫) ও মো. ইমাম হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জগতপুর এলাকার এহছানুল হক রাপি (২৩) এবং একই আইনের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কলছমা এলাকার মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আজিমপুর এলাকার মো. ফরহাদ হোসেন (১৯), মো. আশিক (১৯) ও উত্তর হাজীপুর এলাকার সোহেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আউগানখিল এলাকার মনির (৪৫) ও উত্তর নারায়ণপুর এলাকার আলমগীরকে (৩০) গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার এসব আসামিকে গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীর পরশুরামে মাদকবিরোধী সভা

আপডেট সময় : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬