বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

বগুড়া জেলা প্রতিনিধি, মীর মোঃ রাকিব হাসান:

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন (৪৩) নামে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়া সদর উপজেলার বেংচিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এলাকায় ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপপরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বেংচিয়াপাড়ায় রিপনের নিজ বসতবাড়ির উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে অবস্থানরত তাকে আটক করা হয়। পরে তার দেহ ও বসতবাড়ি তল্লাশি করে অ্যামফিটামিনযুক্ত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত রিপন (৪৩) মৃত নাদু মিয়ার ছেলে। তার মায়ের নাম মোছা. সুফিয়া বেওয়া। তার বর্তমান ঠিকানা বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বেংচিয়াপাড়া এবং স্থায়ী ঠিকানা ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মধ্যপাড়া। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

আপডেট সময় : ১২:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬