মাছিহাতা ইউনিয়ন বিভক্তির উদ্যোগের প্রতিবাদে ফের রেলপথ অবরোধ, বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার ১৩ নম্বর মাছিহাতা ইউনিয়ন বিভক্ত করে পৃথক উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে ফের রেলপথ অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইউনিয়নবাসী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। এ সময় তাঁরা ইউনিয়নের অখণ্ডতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রস্তাবিত বিভক্তির উদ্যোগের প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করে বরিশল নামে একটি উপজেলা গঠনের উদ্যোগের ধারাবাহিকতায় মাছিহাতা ইউনিয়নকেও একই প্রক্রিয়ায় বিভক্ত করার চেষ্টা করছেন। তাঁদের দাবি, মাছিহাতা ইউনিয়নের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়। তাই ইউনিয়নকে বিভক্ত করার কোনো উদ্যোগ তাঁরা মেনে নেবেন না।

এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, কবির আহমেদকে সমর্থনকারী মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির অনেক নেতাকর্মী এ পরিস্থিতিতে নানা অজুহাতে এলাকা থেকে দূরে অবস্থান করছেন। নিজ ইউনিয়নের অখণ্ডতা রক্ষার প্রশ্নে তাঁদের দৃশ্যমান কোনো অবস্থান দেখা যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা।

অন্যদিকে, মাছিহাতা ইউনিয়ন বিভক্তের উদ্যোগের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ উদ্যোগ অবিলম্বে বন্ধের দাবিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, মাছিহাতা ইউনিয়নের অখণ্ডতা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ। এ ধরনের উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের সরে আসতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচি চলাকালে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, ইউনিয়ন বিভক্তির উদ্যোগকে কেন্দ্র করে এর আগেও মাছিহাতা ইউনিয়নবাসী প্রতিবাদ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬