চুনারুঘাটে সুতাং নদী খনন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, শীঘ্রই শুরু হচ্ছে খনন কাজ

আজিজুর রহমান আজিজ:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ও ৫নং শানখলা ইউনিয়নসহ আশপাশের এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে। পাইকপাড়া ও ফুলছড়ি এলাকা হতে সুতাং নদী খনন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আগামী দুই দিনের মধ্যেই নদীর সার্ভে বা জরিপ কার্যক্রম শুরু হবে। জরিপ কাজ শেষ হওয়ার পরপরই মূল খননকাজ ও বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় বেষ্টিত খরস্রোতা এই সুতাং নদীটি দীর্ঘদিন খনন না করা এবং অবৈধ দখলের কারণে নাব্যতা হারিয়েছে। ফলে মাত্র ২ থেকে ৩ ঘণ্টার টানা বৃষ্টিতেই নদীর দুকূল উপচে পুরো এলাকা প্লাবিত হয়।

বিজ্ঞাপন

প্রতি বছর আকস্মিক এই বন্যায় নদীপাড়ের হাজার হাজার কৃষক পরিবারের ফসলি জমি ও ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আসছিল।

এ কারণে নদীটি অবৈধ দখলমুক্ত করে খনন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী এলাকাবাসী।

এলাকাবাসী ও স্থানীয় সুধীজন জানান, জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অনুমোদনের পেছনে বিশেষ ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা রেখেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব শামসুজ্জামান দুধু। প্রকল্পটি আলোর মুখ দেখায় স্থানীয় বাসিন্দারা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের প্রত্যাশা, সুতাং নদী খনন ও দখলমুক্ত করার কাজটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার হাত থেকে রক্ষা পাবে হাজারো পরিবার।
এর ফলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

ট্যাগ
জনপ্রিয়
মাছিহাতা ইউনিয়ন বিভক্তির উদ্যোগের প্রতিবাদে ফের রেলপথ অবরোধ, বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬