বগুড়ায় শহীদ জব্বার ক্লাবের জমি দখলমুক্ত করে শিশু পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান

বগুড়া, ১০ অক্টোবর ২০২৬: বগুড়ার রহমাননগরে শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের জমি দখলমুক্ত করা, সীমানা নির্ধারণ এবং সেখানে শিশু পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রহমাননগর, জলেশ্বরীতলা ও আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, এলাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান নেই। তাই জমির কাগজপত্র যাচাই, সঠিক সীমানা নির্ধারণ এবং সেখানে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণের দাবি জানান তাঁরা। পাশাপাশি শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, জমির একাংশে টিনের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দখলসংক্রান্ত প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মো. রওশনুল হক ও মো. হারুন আর রশিদসহ কয়েকজনের ভূমিকা তদন্তের দাবি জানান তাঁরা। জমির মালিকানা ও বর্তমান অবস্থা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মো. জহুরুল হক, মো. নজরুল ইসলাম, সুশান্ত মল্লিক, আরিফুল ইসলাম, মাহমুদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

বগুড়ায় শহীদ জব্বার ক্লাবের জমি দখলমুক্ত করে শিশু পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬