মাহফিল হোক নিরপেক্ষ ও হেদায়েতের মাধ্যম’: ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: 
মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, আমরা মাহফিলের বিরোধী নই, বরং মাহফিল আয়োজনে সব ধরনের সহযোগিতা করতে চাই। তবে প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কুরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন।”
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, “মাহফিলে আমাদের দলের (বিএনপি) কথা বলারও দরকার নেই। বক্তারা ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। এমন আয়োজনে সরকার অর্থনৈতিকসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
মাহফিলের অর্থায়ন ও অংশগ্রহণ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “একটি মাহফিলে কেবল একটি সুনির্দিষ্ট দলের মানুষ যায় না, সেখানে বিএনপির লোকসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ
নেয় এবং অর্থায়ন করে। তাহলে সেখানে কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলার মতো বক্তা কেন আনা হবে? মাহফিল হওয়া উচিত সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং দ্বীনি দাওয়াতের
কেন্দ্রবিন্দু।”
এর আগে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে
শেষ হয়।
পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ আজাদ মসজিদ এবং জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)
অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে জেলা ও উপজেলার ওলামা দলের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬