মিয়া মোহাম্মদ সিদ্দিক
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন , পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সাজেদুর রহমান সজলসহ আরো অনেকে।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















