দেবীগঞ্জে বিরল ভালোবাসা

স্বামীর কবরে মাটি দিয়ে আসার ৩ ঘণ্টার মাথায় না ফেরার দেশে স্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দাম্পত্য ভালোবাসার এক বিরল ও হৃদয়বিদারক দৃষ্টান্ত তৈরি হয়েছে। বার্ধক্যজনিত কারণে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে দাফন সম্পন্ন হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় প্রাণ হারিয়েছেন তাঁর বৃদ্ধা স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শান্তিনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন ওমর আলী (৮০) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

স্বামীর দাফন শেষ করে স্বজনরা বাড়িতে ফেরার পরপরই শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী হরতন বেগম (৭৮)। প্রিয়তম স্বামীর বিচ্ছেদ সইতে না পেরে একপর্যায়ে তিনি মূর্ছা যান এবং দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা ও দাফনের ঘটনায় পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে বলেন, স্বামীর প্রতি স্ত্রীর এমন অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের এলাকায় আগে কখনো দেখা যায়নি। একই দিনে স্বামী-স্ত্রী
দুজনেরই দাফন হবে—এটি ভাবতে আমাদের কষ্ট হচ্ছে। তাঁরা অত্যন্ত সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন।

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, মারা যাওয়া দুজন সম্পর্কে আমার আপন চাচা ও চাচি। ওমর আলী চাচা দীর্ঘ ২৫ বছর স্থানীয় মসজিদে আজান দিয়েছেন। তাঁরা অত্যন্ত সহজ-সরল ও আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমি অসুস্থ অবস্থায় ঢাকায় থাকায় তাঁদের শেষ দেখা দেখতে পারলাম না। তাঁদের মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

একই দিনে এই দম্পতির চিরবিদায় এলাকাবাসীকে শোকস্তব্ধ করার পাশাপাশি মায়ার বন্ধনের এক অনন্য উদাহরণ হিসেবে মানুষের মনে গেঁথে থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
“বিশ্বেসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবির সাবেক শিক্ষার্থী

আপডেট সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬