পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় সাতমেরা আ’লীগ সভাপতি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফজলুর রহমান পঞ্চগড় সদর উপজেলার দুবানুচি গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ফজলুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে অনলাইনে ও অফলাইনে সরকারবিরোধী উসকানিমূলক প্রচারণা, নাশকতার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশ ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ফজলুর রহমানের বিরুদ্ধে গত ৩ জুলাই ২০২৬ তারিখে পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-০৯, জিআর নম্বর-২৭৩/২৬) দায়ের করা হয়েছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান
নিয়মিত অব্যাহত থাকবে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ অধ্যাপক

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬