স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে গাইবান্ধায় ডেল্টা লাইফের উন্নয়ন সভা, গ্রাহকসেবা ও বীমা সম্প্রসারণে জোর

গাইবান্ধা প্রতিনিধি
বীমা খাতকে আরও গতিশীল ও জনমুখী করতে গাইবান্ধায় ইউনিট ম্যানেজার, বীমা এজেন্ট ও গ্রাহকদের অংশগ্রহণে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডেল্টা লাইফের কর্মকর্তা, ইউনিট ম্যানেজার, বীমা এজেন্ট এবং গ্রাহকরা অংশ নেন। এ সময় সভার মূল প্রতিপাদ্য ছিল— “স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণকে সঙ্গে করে।”
গাইবান্ধা জকের উন্নয়ন ব্যবস্থাপক মো. আসোয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপি (উন্নয়ন) কেন্দ্রীয় কার্যালয়ের মো. মোজাম্মেল হোসাইন খান।
অবলিখন ও সেবার নির্বাহী কর্মকর্তা অরবিন্দ সাহার সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের অপারেশন বিভাগের মো. হাসান মিয়া, উন্নয়ন বিভাগের মো. শরিফুল ইসলাম, জক গাইবান্ধার ইনচার্জ শুধেন্দু শেখর ঘোষ, গাইবান্ধা পশ্চিম ইউনিটের ম্যানেজার মো. মতলুবর রহমান, গোবিন্দগঞ্জের বীমা এজেন্ট মো. সারোয়ার হোসেন, বীমা এজেন্ট রুমা বেগম, শ্রীপতিপুর ইউনিটের ম্যানেজার আমিরুল ইসলাম, বাদিয়াখালীর হিসাবরক্ষক নজরুল ইসলাম, হোসেন আরা মিনি ও মর্জিনা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বীমা সম্পর্কে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করতে ইউনিট ম্যানেজার ও বীমা এজেন্টদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের উন্নয়ন সভা কোম্পানির নীতিনির্ধারণী পরিকল্পনা ও মাঠপর্যায়ের বাস্তব কাজের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলে।
তারা আরও বলেন, দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বীমা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এতে একদিকে যেমন গ্রাহকসেবা উন্নত হবে, অন্যদিকে বীমা শিল্পের টেকসই বিকাশও নিশ্চিত হবে।
সভা শেষে অংশগ্রহণকারীদের সামনে প্রজেক্টরের মাধ্যমে বীমা সম্পর্কিত বিভিন্ন তথ্য, সেবার অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬