ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ০১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ¦ী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কমিশন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।প্রতীক বরাদ্দের পর আচরণবিধি প্রতিপালন নিয়ে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।
এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। এই নির্বাচনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
প্রার্থীরা হলেন, বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ প্রতীক), জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা প্রতীক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বট গাছ প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)।জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেনসহ নির্বাচনে প্রতিদ্বন্দি¦তাকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




















