ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক  সভা অনুষ্ঠিত 

মো:মহিবুল ইসলাম মিলন 
ডিমলা উপজেলা প্রতিনিধি, নীলফামারী
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য আলহাজ্ব রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক  সদস্য অধ্যাপিকা মোছাঃ সেতারা সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
সভায় জানানো হয়, ডিমলা উপজেলায় এবার ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিশেষ গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে বাড়তি নজরদারি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
একটি প্রাণ বাঁচাতে লড়ছিলো পুরো গ্রাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তার বিরুদ্ধে খরচ চাওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬