টিউবওয়েল মেরামতের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ওই গৃহবধূর অভিযোগ, ঘটনার পর সন্তানদের ক্ষতি এবং স্বামীকে দিয়ে তালাক দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। পরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তির নাম হাবিবুল্লাহ সরদার। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের হারেজ সরদারের ছেলে এবং পূর্ব কালিকাপুর বাইতুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় তিন মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে হাবিবুল্লাহ সরদারের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করেন ওই গৃহবধূ। পরে অভিযুক্তের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বয়স ৩০ বছর। তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন এবং জীবিকার প্রয়োজনে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন। তাঁদের ১১, ৭ ও ১ বছর বয়সী তিন মেয়ে রয়েছে।

অভিযোগে ওই নারী বলেন, গত ১৮ আগস্ট বাড়ির টিউবওয়েল নষ্ট হয়ে গেলে স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী হাবিবুল্লাহ সরদারকে সেটি মেরামত করে দেওয়ার অনুরোধ করেন তিনি। ওই দিন রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে হাবিবুল্লাহ টিউবওয়েল মেরামতের জন্য তাঁদের বাড়িতে যান।

বিজ্ঞাপন

গৃহবধূর অভিযোগ, টিউবওয়েল মেরামতের একপর্যায়ে হাবিবুল্লাহ তাঁকে পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে ধরেন। চিৎকার করলে তাঁর দুই মেয়ের ক্ষতি করা এবং স্বামীকে দিয়ে তালাক দেওয়ার ভয় দেখানো হয়। পরে টিউবওয়েলের পাশে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়ায় তিনি কাউকে কিছু বলতে পারেননি। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ভয় দেখিয়ে একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই নারী।

পরদিন স্বামী বাড়িতে ফিরলে দীর্ঘদিনের ঘটনা তাঁকে জানান ওই গৃহবধূ। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তিন মেয়েসহ তাঁকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর অভিযুক্তের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করেন এবং থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের বিষয়ে হাবিবুল্লাহ সরদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁর ছেলে মিলন বলেন, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি তাঁর বাবার কাছ থেকে বিভিন্ন পারিবারিক কাজে সহযোগিতা নিয়ে আসছিল। বিষয়টি নিয়ে আপত্তিকর কথা ছড়ানোর পর মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে তাঁদের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী সাইফুল্লাহ শেখ বলেন, ‘আমার তিনটি সন্তান রয়েছে। তাদের মায়ের বিষয়ে এমন অভিযোগ জানার পর আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। একই সঙ্গে আমার ও সন্তানদের সামাজিক নিরাপত্তা এবং ক্ষতিপূরণ দাবি করছি।’
ভুক্তভোগী নারী বলেন, তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের ও সন্তানদের নিরাপত্তা এবং ন্যায়বিচার চান।

ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

টিউবওয়েল মেরামতের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬