তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে পূর্ব বিরোধকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মাইকে ঘোষণা দিয়ে এই সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর, জয়নগর, বীরনগর ও ধূতরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে মঙ্গলবার রাতে মাইকে ঘোষণা দিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজ বুধবার সকাল থেকে চার গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে রাতেই সুনামগঞ্জ শহর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বুধবার সকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় এবং সংঘর্ষস্থলের কাছে যাওয়ার সুযোগ না থাকায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
আশ্বিনেই শীতের উঁকিঝুঁকি! গাইবান্ধার সাত উপজেলায় ভোরে কুয়াশা-শিশির, বের হচ্ছে লেপ-কম্বল

আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬