সুনামগঞ্জ দিয়ে ভারতে অনুপ্রবেশ, পঞ্চগড় দিয়ে পুশইন: ৬ জনকে আটক করল পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি:

ভারত থেকে ‘পুশইন’-এর শিকার হয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের রঙ্গারচর এলাকার বাচ্চু মিয়া (৬০), তাঁর স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (৩০), জামাতা মফিজ উদ্দিন (৩২), সুনামগঞ্জের

কান্দিসুমতনগর এলাকার সুমন মিয়া (২০) ও তাঁর ফুফাতো ভাই সজিব মিয়া (১৯)।

পুলিশ ও আটককৃতদের সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ মাস আগে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ১৫ হাজার টাকা খরচ করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

তারা ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন শ্রমসাধ্য কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। সেখানে অবস্থানকালে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তাঁরা ৫-৬ মাস কারাগারে ছিলেন।

আটককৃতরা জানান, সম্প্রতি কারাগার থেকে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাঁদের পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় (পুশইন)। সীমান্ত পার হয়ে তাঁরা জেলা শহরে এসে নাস্তা করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আনিয়ে বাড়ির উদ্দেশ্যে বাসের টিকিট কাটতে যান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশ তাঁদের আটক করে।

তবে ঠিক কোন পয়েন্ট দিয়ে তাঁদের পুশইন করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তাঁরা। ধারণা করা হচ্ছে, জেলা শহরের নিকটবর্তী কোনো এলাকা দিয়েই তাঁরা প্রবেশ

করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। আমরা তাঁদের দেওয়া নাম-ঠিকানা ও পরিচয় যাচাই করছি। সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর

তাঁদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার চেইন নিয়ে চম্পট, সিসিটিভিতে প্রতারক শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬