ফেনীতে আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
‎ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ডলফি আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎মঙ্গলবার (৬ অক্টোবর) ফেনী সদর উপজেলার ‘ডলফি আইসক্রিম’ ও ‘সনি আইসক্রিম’ কারখানায় জেলা প্রশাসন  ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
‎
‎অভিযানকালে ‘ডলফি আইসক্রিম’ কারখানায়  নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং কর্মীদের স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়ও পরিলক্ষিত হয়।
‎
‎এসব অপরাধে ‘ডলফি আইসক্রিম’ কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
‎
‎অন্যদিকে ‘সনি আইসক্রিম’ কারখানায় নিরাপদখাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসংগতি পাওয়া গেলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়।
‎
‎অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎
‎অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
‎
‎অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের সরকারের প্রচলিত সকল আইন ও বিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার চেইন নিয়ে চম্পট, সিসিটিভিতে প্রতারক শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬