ডিমলা উপজেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের আফসার আলীর পুত্র মামুন ঢাকায়, টাঙ্গাইল জেলার রাকিবুল ইসলাম কে হত্যা করে,পরবর্তীতে ঢাকা থেকে লাশ বস্তা বন্দী করে গ্রামের বাড়িতে এনে নিজ বাগানবাড়িতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচ এস সি শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল ইসলাম কে, মেয়ে ঘটিত কারণে হত্যা করে মামুন। হত্যার পর মরদেহ লুকানোর জন্য রাকিবুল ইসলামের লাশ কার্টুনে করে ঢাকা থেকে নিয়ে এসে তার বাগান বাড়িতে পরিবারের সহযোগিতায় পুতে রাখে।
হত্যার পর মামুন রাকিবুল ইসলাম কে প্রযুক্তির মাধ্যমে জীবিত দেখিয়ে তার পরিবারের কাছে চার লক্ষ টাকা অর্থ দাবি করে ।
রাকিবুল ইসলাম এর পরিবারের লোকজন পরবর্তীতে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাফরুল থানা পুলিশ মামুন কে গ্রেফতার করে তার স্বীকারোক্তির ভিত্তিতে ডিমলা থানা পুলিশের সহযোগিতায় ৬ অক্টোবর মামুনের গ্রামের বাড়ি হতে রাকিবুল ইসলাম এর বস্তা বন্দি মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।


















