মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের নিজস্ব জমি ও বহুতল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির অভিভাবক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার(৬অক্টোবর) দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলটি মাদারীপুরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিনেও বিদ্যালয়ের নিজস্ব জমি ও ভবন না থাকায় পাঠদান কার্যক্রমে নানা ধরনের সমস্যা হচ্ছে।
তাদের অভিযোগ, বিদ্যালয়ের বর্তমান ভবনগুলো পুরোনো হওয়ায় বিভিন্ন সময় ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অতীতেও পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের জন্য নিজস্ব জমি বরাদ্দ এবং একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন
-
সিটি পোস্ট ডেস্ক - আপডেট সময় : ০৭:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 37
ট্যাগ
জনপ্রিয়





















