একরামুল হক লাবু, নীলফামারী:
জনসেবামূলক ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে নীলফামারীর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির । মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মান উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা করেন তিনি। সভায় নীলফামারী প্রেসক্লাব এর সভাপতি এবিএম মন্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন জেলার সার্বিক বিষয় তুলে ধরেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর কাছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদূল ইসলাম সহ সকল গণমাধ্যমকর্মীগণ।



















