শিক্ষক দিবসের ফুল নিলেন হাসিমুখে, কিছুক্ষণ পরই না ফেরার দেশে প্রধান শিক্ষক নূর আজম

পঞ্চগড় প্রতিনিধি: 
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত
হয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তটিই যে তাঁর জীবনের শেষ বিদায়বেলায় পরিণত হবে, তা কেউ ভাবেনি। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম (৫৬) সোমবার সকালে শিক্ষক দিবসের কর্মসূচি চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক নূর আজম। আজ ‘বিশ্ব শিক্ষক দিবস’
হওয়ায় শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তিনি হাসিমুখে শিক্ষার্থীদের সেই ভালোবাসা গ্রহণ করেন এবং তাদের সাথে কুশল বিনিময়
করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সহকারী শিক্ষকরা যখন নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেন, ঠিক তখনই (সকাল ১০টা ২০ মিনিটের দিকে) হঠাৎ তিনি প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। মুহূর্তেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্কুলের অফিস সহায়ক ও অন্য শিক্ষকরা তাঁকে দ্রুত একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা
করেন।
মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সকালে স্যার যখন স্কুলে আসলেন, শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল।  আমরা সবাই অনেক আনন্দিত ছিলাম। কিন্তু এর কিছুক্ষণ পরেই জানতে পারি স্যার অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষক দিবসের এই দিনেই আমাদের প্রিয় অভিভাবককে এভাবে হারাতে হবে, তা কল্পনাও করতে পারছি না।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান জানান, ওই শিক্ষককে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তাঁর রক্তচাপ (ব্লাড প্রেশার) পাওয়া যাচ্ছিল না। হৃদযন্ত্রের ক্রিয়া সচল করতে প্রয়োজনীয় চেষ্টা চালানো হলেও ইসিজি করার পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’-এ আক্রান্ত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক নূর আজম আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি মীরগড় এলাকারই স্থায়ী বাসিন্দা এবং ২০১২ সাল থেকে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।
শিক্ষক দিবসের আনন্দঘন মুহূর্তে প্রিয় শিক্ষকের এমন আকস্মিক প্রয়াণে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
খুলনায় দিনভর বিভিন্ন স্থানে গুলি, সন্ধ্যায় প্রাণ গেল একজনের 

আপডেট সময় : ১১:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬