মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদার নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিলও করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার বিকেলে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাড়িতে একা থাকার সুযোগে পাঁচ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে একই গ্রামের হাবুল শিকদারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানান।অভিযোগের পর বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ পরিবারের।এর প্রতিবাদে সোমবার বিকেলে প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। পরে মিছিলটি হাবুল শিকদারের বাড়ির সামনে গেলে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।