জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে রমজানের বাসা থেকে ৭৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৫ই অক্টোবর রবিবার উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে গোয়েন্দা সংস্থা এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে রমজানের বাড়িতে তল্লাশি করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান,পাঁচবিবি থানা পুলিশ সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন বলেন অবৈধ মজুদ করে যে ব্যক্তি সার সংকট তৈরি করার চেষ্টা করবে এবং কৃষকদের হয়রানি করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



















