ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো:মহিবুল ইসলাম মিলন,ডিমলা উপজেলা প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস- ২০২৬, উদযাপন উপলক্ষে ডিমলা উপজেলায় ৫ই অক্টোবর সোমবার সকাল ১০.৩০ মিনিটে উৎসবমুখর পরিবেশে এক আনন্দ র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিক্ষক দিবসের এবার “প্রতিপাদ্য বিষয়”শিক্ষকদের পাশে দাঁড়ানো :পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণের ৬০ বছর। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি ডিমলা, নীলফামারীর আয়োজনে আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা, নীলফামারী- ১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো:আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সভাপতিও নীলফামারী জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা অধ্যাপক রাইছুল আলম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার সহ ডিমলা উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ ।
র‍্যালি শেষে ডিমলা উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার ডিমলা, নীলফামারী -১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো:আব্দুস সাত্তার। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা পালনের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক তাদের জীবন মান ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানান।আলোচনা শেষে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয়
জয়পুরহাটের পাঁচবিবি আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এন এস আই তথ্যের ভিত্তিতে রমজানের বাসা থেকে ৭৬ বস্তা সার উদ্ধার

আপডেট সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬